• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

ব্রাজিলের বিপক্ষে ১০ ‘ভিনদেশি’ নিয়ে মাঠে নেমেছিল মরক্কো!

স্পোর্টস ডেস্ক
  ১৪ জুন ২০২৬, ১৪:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফ্রিকান ফুটবলের পরাশক্তি হয়ে উঠেছে মরক্কো। মহাদেশটির প্রথম দেশ হিসেবে তারা সর্বশেষ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। সর্বশেষ আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপাও জিতেছে আশরাফ হাকিমির দল, তবে তা নিয়ে রয়েছে বিতর্ক। ব্রাজিলকে ১-১ গোলে রুখে দেওয়া দলটির বেশিরভাগই মরক্কোর বাইরে জন্মেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে মোহাম্মদ ওয়াহবির দল। এরপর প্রতিভাবান এই স্কোয়াডের চমকপ্রদ কিছু তথ্য সামনে এসেছে। বিশ্বকাপের চলমান ২৩তম আসরের জন্য ডাক পাওয়া ২৬ ফুটবলারের মধ্যে মাত্র সাতজন জন্ম হয়েছে মরক্কোতে। বাকি ১৯ জনই বাইরে জন্মেছেন, মানে দ্বৈত নাগরিক।

সাধারণত ইউরোপীয় দেশগুলোয় অভিবাসী খেলোয়াড়দের বড় উপস্থিতি লক্ষ্য করা যায়। যেখানে আবার আধিপত্য থাকে আফ্রিকান বিভিন্ন দেশের। সেদিক থেকে মরক্কো বেশ ব্যতিক্রম। নিজ দেশ থেকে অভিবাসী হওয়া ফুটবলাররা আবার ফুটবলের তাগিদে শেকড়ে ফেরার নজির তৈরি করেছেন। ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে মরক্কোতে জন্ম নেওয়া সাত ফুটবলার হচ্ছেন– আহমেদ রেদা তাগনাউতি, মারওয়ান সা’দান, ইউসুফ বেলাম্মারি, আজেদ্দিন উনাহি, সুফিয়ান রহিমি, আমিন এসবাই এবং আয়ুব এল কাবি।

মজার বিষয় হলো– অধিনায়ক আশরাফ হাকিমি মরক্কোর সেই ছয় খেলোয়াড়ের একজন, যাদের জন্ম স্পেনে। জন্মসূত্রে মরক্কোর স্প্যানিশ ফুটবলাররা হচ্ছেন– রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ব্রাহিম দিয়াজ, ব্রাজিল ম্যাচে গোল করা ইসমাইল সাইবারির জন্মও স্পেনে। একইভাবে ডিফেন্ডার চাদি রিয়াদও ওই দেশে জন্মেছেন।

ফ্রান্স ও উত্তর আফ্রিকার সম্পর্কটা ঐতিহাসিক, ফলে মরক্কো দলে ফ্রান্সে জন্ম নেওয়া খেলোয়াড় থাকাটা বেশি অবাক করে না। এমন ফুটবলারদের মধ্যে উল্লেখযোগ্য– ইসা দিয়োপ, আইয়ুব বুয়াদ্দি ও গেসিম ইয়াসিন। এ ছাড়া নেদারল্যান্ডসও মরক্কোকে দিয়েছে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সোফিয়ান আমরাবাত, আনাস সালাহ-এদ্দিন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফুলব্যাক নুসাইর মাজরাউই ডাচ ভূখণ্ডে জন্মেছেন। প্রতিভাবান উইঙ্গার বিলাল এল খানুস, চেমসদিন তালবি ও জাকারিয়া এল ওয়াহদির জন্ম বেলজিয়ামে।

মরক্কোর অন্যতম সেরা গোলরক্ষক ইয়াসিন বোনোর জন্ম কানাডার মন্ট্রিয়লে। তবে মাত্র তিন বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে ফিরে আসেন বাবা-মায়ের দেশ মরক্কোতে। অবশ্য কেবল খেলোয়াড়রাই নন, মরক্কো জাতীয় দলের কোচ মোহাম্মদ ওয়াহবির জন্মও ব্রাসেলসে। মরক্কোর শিকড় থাকলেও বড় হওয়ার সময় তার পরিবার বেলজিয়ামকেই সমর্থন করত। কোচিং ক্যারিয়ারের শুরুতেও তিনি বেলজিয়ামের ক্লাবের সঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না ইরান ফুটবল দলের ১১ কর্মকর্তা

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে থাকা ফুটবলারদের জন্মস্থান-

ইয়াসিন বোনো (কানাডা); মুনির মোহামেদি (স্পেন; আহমেদ রেদা তাগনাউতি (মরক্কো); আশরাফ হাকিমি (স্পেন); নুসাইর মাজরাউই (নেদারল্যান্ডস); মারওয়ান সা’দান (মরক্কো); জাকারিয়া এল ওয়াহদি (বেলজিয়াম); ইসা দিয়োপ (ফ্রান্স); চাদি রিয়াদ (স্পেন); ইউসুফ বেলাম্মারি (মরক্কো); রেদোয়ান হালহাল (ফ্রান্স); আনাস সালাহ-এদ্দিন (নেদারল্যান্ডস); সোফিয়ান আমরাবাত (নেদারল্যান্ডস); আইয়ুব বুয়াদ্দি (ফ্রান্স); চেমসদিন তালবি (বেলজিয়াম); আজেদ্দিন উনাহি (মরক্কো); ইসমাইল সাইবারি (স্পেন); সামির এল মোরাবেত (ফ্রান্স); গেসিম ইয়াসিন (ফ্রান্স); বিলাল এল খানুস (বেলজিয়াম); নিল এল আইনাউই (ফ্রান্স); সুফিয়ান রহিমি (মরক্কো); ব্রাহিম দিয়াজ (স্পেন); আমিন সবাই (মরক্কো); আয়ুব এল কাবি (মরক্কো); আয়ুব আমাইমুনি (স্পেন)।

কে

  • মরক্কো
  • ব্রাজিল
এ সম্পর্কিত আরও খবর
‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’
‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’
ব্রাজিলের ভাগ্য ভালো ছিল বলেই আর গোল হজম করতে হয়নি: দানিলো
ব্রাজিলের ভাগ্য ভালো ছিল বলেই আর গোল হজম করতে হয়নি: দানিলো
শাকিব খান কোন দলের সমর্থক?
শাকিব খান কোন দলের সমর্থক?
প্রথম ম্যাচে ড্র করা বিশ্বকাপে কখনোই চ্যাম্পিয়ন হয়নি ব্রাজিল
প্রথম ম্যাচে ড্র করা বিশ্বকাপে কখনোই চ্যাম্পিয়ন হয়নি ব্রাজিল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।